বাংলা সাহিত্যের প্রাচীন যুগ: চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নসমূহ।

বাংলা সাহিত্যের 

প্রাচীন যুগ

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ: চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নসমূহ।
বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 



🔎 আবিষ্কার ও প্রকাশনা

১। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে?
উ: হরপ্রসাদ শাস্ত্রী।

২। 'চর্যাপদ' কত সালে আবিষ্কৃত হয়? / বাংলা ভাষার আদি নিদর্শন 'চর্যাপদ' আবিষ্কৃত হয় কত সালে?
উ: ১৯০৭ সালে।

৩। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
উ: নেপালের রাজগ্রন্থশালা থেকে।

৪। 'চর্যাপদ' প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উ: বঙ্গীয় সাহিত্য পরিষদ।

৫। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন?
উ: শ্রী হরপ্রসাদ শাস্ত্রী।

৬। শ্রী হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের আদি কবি মনে করেন?
উ: লুই পা।

৭। শ্রী হরপ্রসাদ শাস্ত্রী 'চর্যাপদ' যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হলো—
উ: হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহান।

৮। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম—
উ: Buddhist Mystic Songs।


✍️ সাহিত্যিক বৈশিষ্ট্য

৯। কোন সাহিত্য কর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে?
উ: চর্যাপদে।

১০। কাহ্নপা কী ধরনের সাহিত্য রচনা করেছেন?
উ: চর্যাপদ।

১১। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন?
উ: কাহ্নপা (১৩টি)।

১২। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
উ: ভুসুকুপা।

১৩। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
উ: মুনি দত্ত।


🕰 যুগ ও ইতিহাস

১৪। বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি?
উ: ৩টি।

১৫। বাংলা সাহিত্যের আধুনিক যুগ কত সাল থেকে শুরু?
উ: ১৮০১ সাল থেকে।

১৬। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
উ: চর্যাপদ।

১৭। বাংলা ভাষায় সবচেয়ে পুরানো যে পুঁথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
উ: চর্যাপদ।

১৮। চর্যাপদের অপর নাম কি?
উ: দোহাকোষ / চর্যাগীতি / চর্যাচর্যবিনিশ্চয় (মূল সংস্কৃত নাম) / চর্যাগীতিকা / চর্যাসংগীত।

১৯। 'চর্যাপদ' কোন ধর্মলম্বীদের সাহিত্য?
উ: সহজিয়া বৌদ্ধ।

২০। 'চর্যাপদ' হলো—
উ: সাধন সংগীত।

২১। চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট?
উ: বৌদ্ধ ধর্ম।

২২। 'চর্যাপদ' রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?
উ: আদি যুগ।

২৩। 'চর্যাপদ' রচয়িতারা কোন ধর্মের?
উ: বৌদ্ধ ধর্ম।

২৪। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ' কোন ছন্দে রচিত?
উ: মাত্রাবৃত্ত।

২৫। 'চর্যাপদ' একপ্রকার?
উ: গান।

২৬। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন?
উ: চর্যাপদ।

২৭। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
উ: পাল।

২৮। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ 'চর্যাপদ' এর রচনা কাল—
উ: সপ্তম থেকে দ্বাদশ শতক।

২৯। চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
উ: ১০০০ বছর।

৩০। চর্যাচর্যবিনিশ্চয় এর অর্থ কি?
উ: কোনটি আচরণীয়, আর কোনটি নয়।


📜 পদসংখ্যা ও কবিসংখ্যা

৩১। চর্যাপদে কবির সংখ্যা কতটি?
উ: ২৪টি (মতান্তরে ২৩টি)।

৩২। বাংলা সাহিত্যের আদি কবি কে?
উ: লুইপা।

৩৩। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা কতটি?
উ: সাড়ে ৪৬টি।

৩৪। চর্যাপদের গানসংখ্যা কতগুলো?
উ: ৫১টি।

৩৫। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
উ: ২৩ নং পদ।

৩৬। ভারতীয় মৌলিক লিপি কোনটি?
উ: ব্রাহ্মী লিপি।

৩৭। বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
উ: ব্রাহ্মী লিপি।

৩৮। কোন লিপি ডানদিক থেকে লেখা হতো?
উ: খরোষ্ঠী লিপি।

৩৯। কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?
উ: পাঠান যুগ।


🖨 মুদ্রণ ও ছাপাখানা

৪০। উপমহাদেশে প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
উ: ১৪৯৮ সালে।

৪১। বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন—
উ: চার্লস উইলকিন্স।

৪২। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
উ: চার্লস উইলকিন্সকে।

৪৩। বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
উ: রংপুরে।

৪৪। বাংলা মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হয় যে সালে?
উ: ১৮০০ সালে।

৪৫। চর্যাপদ প্রকাশিত হয় প্রথম কত সালে?
উ: ১৯১৬ সালে।


👩‍🎓 কবি সম্পর্কিত অতিরিক্ত তথ্য

৪৬। চর্যাপদের প্রাচীনতম কবি ছিলেন কে?
উ: শবরপা।

৪৭। চর্যাপদের একমাত্র নারী কবি ছিলেন?
উ: কুক্কুরীপা।

৪৮। চর্যাপদের আধুনিক কবি ছিলেন?
উ: সরহ পা।

৪৯। চর্যাপদে বাংলাদেশি কবি ছিলেন —
উ: শবরপা।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন